জেলা হাসপাতাল রোড, নারায়নপুর, শেরপুর টাউন, শেরপুর
শনি-বৃহঃ: সকাল ৮টা - রাত ১০টা info@sherpurevercarehospital.com 01722-001490
শেরপুর এভার কেয়ার হাসপাতাল
কল করুন WhatsApp
বিজ্ঞপ্তি
বিশেষ স্বাস্থ্য সেবা: প্রতি শুক্রবার বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা • নতুন ডিজিটাল এক্স-রে সেবা চালু

আমাদের সম্পর্কে

শেরপুর এভার কেয়ার হাসপাতালের পরিচিতি

হোম › আমাদের সম্পর্কে
হাসপাতাল
পরিচিতি

শেরপুর এভার কেয়ার হাসপাতাল

শেরপুর এভার কেয়ার হাসপাতাল ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই হাসপাতালটি শেরপুর ও আশেপাশের এলাকার মানুষের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি ও প্রসূতি, শিশু, সার্জারি, নাক-কান-গলা (ENT), নিউরোমেডিসিন, ইউরোলজি, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক ও প্যাথলজি ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, 4D Color Doppler, ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রাম (Echo) এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা। মাতৃত্ব ও প্রসূতি সেবা, নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, বিভিন্ন ধরনের মেজর ও মাইনর সার্জারি এবং জরুরি চিকিৎসাসহ রোগীদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সেবার মাধ্যমে প্রতিটি রোগীর সর্বোচ্চ সন্তুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। "সুস্থতার বিশ্বস্ত ঠিকানা"—এই লক্ষ্যকে সামনে রেখে শেরপুর এভার কেয়ার হাসপাতাল আধুনিক, নিরাপদ এবং মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

২০২০প্রতিষ্ঠাবর্ষ
৩০+বিশেষজ্ঞ
২৪/৭জরুরি সেবা
লক্ষ্য

মিশন ও ভিশন

মিশন

মিশন

শেরপুর ও আশেপাশের মানুষের জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং আন্তরিক সেবার মাধ্যমে নির্ভরযোগ্য, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

ভিশন

ভিশন

সাশ্রয়ী, আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসাসেবার মাধ্যমে শেরপুর অঞ্চলের অন্যতম আস্থার হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং সকলের জন্য সহজলভ্য ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

মূল্যবোধ

আমাদের মূল্যবোধ

সহানুভূতি

রোগীদের প্রতি সর্বোচ্চ যত্ন

বিশ্বাসযোগ্যতা

সৎ ও স্বচ্ছ সেবা

উৎকর্ষতা

সর্বোচ্চ মানের চিকিৎসা

টিমওয়ার্ক

দলগত প্রচেষ্টা

উদ্ভাবন

আধুনিক প্রযুক্তি ব্যবহার

সাম্যতা

সকলের জন্য সমান সেবা

প্রশ্নোত্তর

সাধারণ জিজ্ঞাসা

হাসপাতালের সময়সূচি কী?
শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১০টা। জরুরি সেবা ২৪/৭।
কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়?
ফোনে কল করে বা সরাসরি হাসপাতালে এসে।
রিপোর্ট কতদিনে পাওয়া যায়?
রক্ত পরীক্ষার রিপোর্ট ২৪ ঘণ্টায়। বিশেষ পরীক্ষা ৪৮-৭২ ঘণ্টা।
মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট হয়?
হ্যাঁ, বিকাশ, নগদ এবং কার্ড গ্রহণ করা হয়।
WhatsApp 01722-001490